1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
Canlı yayın seçenekleriyle öne çıkan Mariobet giriş adresi çözümleri Canlı yayın seçenekleriyle öne çıkan Mariobet giriş adresi çözümleri Canlı yayın seçenekleriyle öne çıkan Mariobet giriş adresi çözümleri সরিষাবাড়ীতে পিংনা ইউনিয়ন এর ভিটেমাটিহীন পুস্মা ও মালার পাশে উপজেলা প্রশাসন জ্বালানি তেলের দাম: জনগণের পকেটই কি সব সংকটের শেষ ঠিকানা? – আল আমিন মিলু পোরশায় মাদক আসক্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড রাজশাহী রেলস্টেশনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, উত্তাল রেলপথ স্টেশন ঘেরাও ও রেলপথ অবরোধে যাত্রীদের মধ্যে আতঙ্ক, ট্রেন চলাচল ব্যাহত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনমনে হতাশার ছাপ—প্রভাব পড়তে পারে সবকিছুর ওপর পোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক যুবদলের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহ আলম বহিষ্কার

রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

 

​গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি  মোঃ রবিউল ইসলাম মিনাল
​পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ আগস্ট (মঙ্গলবার) রাজশাহী পুলিশ লাইন্স ড্রিল শেডে এ কর্মসূচির আয়োজন করা হয়।
​আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ। রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাঈমুল হাছানের সভাপতিত্ব ও সার্বিক সমন্বয়ে কর্মসূচিটি পরিচালিত হয়।
​প্রধান অতিথি তাঁর বক্তব্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা ও পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বলেন, সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে চারা রোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে।
​অনুষ্ঠানে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে নানা প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরবর্তীতে পুলিশ লাইন্স প্রাঙ্গণে ডিআইজি মোঃ আশিক সাঈদ ও তাঁর সহধর্মিণী পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) রাজশাহী রেঞ্জ উপদেষ্টা মিসেস শামীম আরা হক এবং পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান ও তাঁর সহধর্মিণী জেলা পুনাক সভানেত্রী মিসেস তাপসী রাবেয়া আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেন।
​এ সময় রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তারসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট