1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে পিংনা ইউনিয়ন এর ভিটেমাটিহীন পুস্মা ও মালার পাশে উপজেলা প্রশাসন জ্বালানি তেলের দাম: জনগণের পকেটই কি সব সংকটের শেষ ঠিকানা? – আল আমিন মিলু পোরশায় মাদক আসক্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড রাজশাহী রেলস্টেশনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, উত্তাল রেলপথ স্টেশন ঘেরাও ও রেলপথ অবরোধে যাত্রীদের মধ্যে আতঙ্ক, ট্রেন চলাচল ব্যাহত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনমনে হতাশার ছাপ—প্রভাব পড়তে পারে সবকিছুর ওপর পোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক যুবদলের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহ আলম বহিষ্কার গোদাগাড়ীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত How Long Do NightLuck Casino Withdrawals Take | Play Casino Online Betmica Casino Bonus Codes | Play Casino Online in the UK

নরসিংদীতে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্য ও কথিত কোর্ট কমিশনার ,জাল টাকার নোট সহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৩৮

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১১০ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদী জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে হানি ট্র্যাপ চক্রের চার সদস্য ও মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে মোট ৩৮ জনকে গ্রেফতার করেছেন পুলিশ। এসব অভিযানে একজন ভিকটিমকে উদ্ধারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।১ /

মনোহরদী থানা পুলিশের অভিযানে চকমাধবদী এলাকার একটি বসতবাড়ি থেকে হানি ট্র্যাপ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেন পুলিশ এ সময় মাহবুব ( ২৪) ও মাকসুদ (২৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে অপহৃত ভিকটিমকে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো ১। সাহারিয়া শেখ (২৪) ২।জুনায়েদ হাসান (২৬) ৩। তাহমিনা আক্তার (২৪) এবং ৪। মাহমুদুল হাসান ওরফে নাদিম (২৫)।


চক্রটি দীর্ঘদিন ধরে মানুষকে জিম্মি করে টাকা আদায় করে আসছিল। এই ঘটনায় মনোহরদী থানায় একটি মামলা হয় মামলার নং ১৩ তাং ১২/৮/২৬ ইং দন্ডবিধি ১৮৬০ এর ৩৪২/ ৩২৩/ ৩৮৫/ ৩৮৬/ ৫০৬/ ৩৪ ধারায় অভিযুক্ত । ২/ মাধবদী থানা পুলিশ বীরামপুর কৃষি ব্যাংকের সামনে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গ্রেফতারকৃতরা হলো ১। জাহাঙ্গীর আলম (৫৪) ও

২। মামুন সরকার (৩৫)। গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় ৮টি মাদক মামলা রয়েছে। ৩/ পলাশ থানা পুলিশ থানা এলাকায় বেশ কয়েকটি পৃথক অভিযান পরিচালনা করে ০৪ জনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন।জাল নোট উদ্ধারঃ সজিব মিয়া (২৭) নামের এক যুবককে ৫,০০০ টাকার জাল নোটসহ গ্রেফতার করা হয়।

এছাড়াও জালিয়াতির মাধ্যমে তৈরি করা ভুয়া খাজনা দাখিলা ব্যবহার করে দলিল রেজিস্ট্রি করার সময় রিফাত মোল্লা নামে এক কথিত সিভিল কোড কমিশনার কে গ্রেফতার করেছেন পলাশ থানার পুলিশ।
মাদক উদ্ধারঃ অন্য এক অভিযানে ১৫ পিস ইয়াবাসহ আল আমিন (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমন, মাদক নির্মূল এবং আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট