1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

চরগিরিশ-সরিষাবাড়ীর সংযোগে সেতু নির্মাণের উদ্যোগ, সরেজমিনে পরিদর্শননে এমপি সেলিম রেজা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

 

কাজিপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা ও সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরগিরিশ ইউনিয়নের মধ্যে ভেটুয়া যমুনার শাখা নদীর ওপর দৃষ্টিনন্দন একটি সেতু নির্মাণের পরিকল্পনা জোরদার হয়েছে। সেতুটি নির্মাণ হলে দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ কমার পাশাপাশি দুই এলাকার মানুষের মধ্যে সরাসরি ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।

সেতু নির্মাণের সম্ভাব্য স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন প্রকৌশলী ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের একটি দল। পরিদর্শনের সময় স্থানীয় সংসদ সদস্য সেলিম রেজা, কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলজিইডির কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, ভেটুয়া যমুনার শাখা নদীর ওপর সেতুটি নির্মিত হলে চরাঞ্চলের মানুষের যাতায়াত অনেক সহজ হবে। বিশেষ করে কৃষকরা উৎপাদিত কৃষিপণ্য স্বল্প সময়ে ও কম খরচে বাজারজাত করতে পারবেন। এতে কৃষি ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, উপজেলা ও জেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা এবং জরুরি চিকিৎসাসেবা গ্রহণের ক্ষেত্রেও চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে। দুই উপজেলার মানুষের পারস্পরিক যোগাযোগ ও ব্যবসা-বাণিজ্যও আরও গতিশীল হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। সেতুটি নির্মিত হলে এটি চরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা করছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট