1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিসিডিএস সরিষাবাড়ী উপজেলা শাখা আহবায়ক কমিটি ঘোষণা ফুলপুরে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা: “তাদের ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে” আড়াই বছর বন্ধ যমুনা সার কারখানা অতিরিক্ত ব্যয় ৭ হাজার ৩৬৫ কোটি টাকা, আমদানিনির্ভরতায় চাপে অর্থনীতি রক্তাক্ত আগস্ট- আল আমিন মিলু অনন্ত বর্ষা -আল-আমিন মিলু ৫ আগষ্ট ইতিহাসের এক ভয়ানক দিন,কি পেল দেশের জনগন কি পেল আন্দোলন কারীরা, এর সুবিধা ভোগ করছে কারা??? নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের ১০ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ সাপাহার উপজেলার খঞ্জনপুর সীমান্তে ১টি বিষ্ণু মূর্তি উদ্ধার W Czacie Gołove AI odpowiada naturalnie i płynnie na pytania বাংলাদেশের ইতিহাসে আগষ্ট ৬৯ হতে ২৪ আলোচিত ঘটনাবলী

ফুলপুরে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা: “তাদের ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

​ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে ফুলপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

​ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাধনা ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, এবং ফুলপুর থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ।

​এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ, জুলাই গণঅভ্যুত্থানে শহিদ হওয়া পরিবারের সদস্যগণ, আহত ও বীর জুলাই যোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্র-জনতার রক্তক্ষয়ী সংগ্রাম এবং শহিদদের আত্মত্যাগের ফলেই আজ নতুন বাংলাদেশ অর্জিত হয়েছে। দেশ গঠনে শহিদ পরিবার ও আহত যোদ্ধাদের অবমূল্যায়ন করা যাবে না উল্লেখ করে বক্তারা তাদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

​সভা শেষে জুলাই শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান জুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট