1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারি চাকরিজীবীদের পে-স্কেলের দাবি কতটা যুক্তিসংগত? নওগাঁ ব্যাটালিয়ন ১৬ বিজিবির হাতে কষ্টি পাথরের দেবী মুর্তি আটক ১২গ্রাম হেরোইন সহ কুখ্যাত মাদক কারবারি ফিরোজ গ্রেপ্তার Link Factory verification Gates of Olympus ile her çevirme büyük bir macera নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াসমিন এর দিকনির্দেশনায় ময়লার ভাগাড়ে ফুল,ফল ও ঔষধি বাগান ফুলপুরে এনআই অ্যাক্টের মামলায় আনসার-ভিডিপির দলনেত্রী জাহানারা গ্রেপ্তার পুলিশ প্রশাসন যদি মাদক কারবারির কাছ থেকে মাসোহারা নেয়, তাহলে মাদক নির্মূল কি আদৌ সম্ভব? রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ জড়িত ৫ জনের কারাদণ্ড

ফুলপুরে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

​ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬’ উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।

​সভায় সভাপতিত্ব করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাধনা ত্রিপুরা। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় দিবসটি স্বতঃস্ফূর্ত ও সফলভাবে পালনের জন্য বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

​প্রস্তুতিমূলক এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন এবং উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসী।

​রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে সভায় অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনোজ্জামান রোকন, যুগ্ম আহ্বায়ক একেএম সিরাজুল হক, কুদরত আলী ও ওয়াজেদুল ইসলাম। এছাড়া উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির, খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

​সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন। সভায় উপস্থিত সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করে দিবসটির সকল কর্মসূচি সফল করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট