1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে কিশোর গ্যাং: নৈতিক অবক্ষয়, মাদকের ছোবল ও সামাজিক উদ্বেগ গোদাগাড়ীতে যাত্রী ছাউনি ও অবকাঠামো নির্মাণের দাবিতে ইউএনও কে স্মারকলিপি বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর মহানগর শাখার উদ্যোগে সাংগঠনিক উন্নয়ন সভা সাংবাদিক প্রশিক্ষণ,গ্রীস্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত মাদক একটি ভয়ানক ব্যাধী, এটা নির্মুল করা কেন সম্ভব হচ্ছে না, দুর্বলতা কার সরকারের না আইনের ঝিনাইদহ মহেশপুর হতে ১২২ বোতল স্কাফ ও দেশীয় অস্ত্রসহ ১জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ সরিষাবাড়িতে কুখ্যাত মাদক কারবারি সোহেল গ্রেপ্তার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকারের যোগদানে ও ফুলেল শুভেচছা মাদকের বিরুদ্ধে আলোচনা শুধু সভা সমাবেশে, বাস্তবতা তার উল্টো দেধারচে চলছে ব্যবসা নেই কোন কার্যকর প্রতিকার নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক আসাদুজ্জামান সরকার

গোদাগাড়ীতে যাত্রী ছাউনি ও অবকাঠামো নির্মাণের দাবিতে ইউএনও কে স্মারকলিপি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী  প্রতিনিধি​​​ রাজশাহী :
​রাজশাহী–চাঁপাইনবাবগঞ্জ জাতীয় মহাসড়কের গোদাগাড়ী উপজেলা সদরে আধুনিক যাত্রী ছাউনি পুনর্নির্মাণ, বাস বে, গণশৌচাগার ও পুলিশ বক্সসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)-এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
​আজ বৃহস্পতিবার গোদাগাড়ীবাসীর দীর্ঘদিনের এই প্রাণের দাবি নিয়ে স্মারকলিপি পেশ করে স্থানীয় স্বেচ্ছাসেবী জোট ‘গোদাগাড়ী সামাজিক সংগঠন ঐক্য পরিষদ’ এবং এর অন্তর্ভুক্ত সকল সহযোগী সংগঠনসমূহ।
​স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গোদাগাড়ী উপজেলা সদর ও ব্যস্ততম ডাইংপাড়া মোড় এলাকা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। তবে পর্যাপ্ত অবকাঠামো ও যাত্রীসেবার অভাবে প্রতিদিন চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ পথচারী ও যাত্রীদের। জনদুর্ভোগ লাঘবে সামাজিক সংগঠনগুলোর পক্ষ থেকে স্মারকলিপিতে ৫টি মূল দাবি তুলে ধরা হয়
​আধুনিক যাত্রী ছাউনি পূর্বে ভেঙে ফেলা যাত্রী ছাউনিটির স্থানে দ্রুত নতুন, টেকসই ও দৃষ্টিনন্দন যাত্রী ছাউনি পুনর্নির্মাণ।
​বাস বে (Bus Bay) নির্মাণ মহাসড়কে যাত্রীদের নিরাপদ ওঠানামা নিশ্চিত করতে জাতীয় মহাসড়কের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সুনির্দিষ্ট ‘বাস বে’ তৈরি।
​আধুনিক গণশৌচাগার ডাইংপাড়া মোড়সহ সদরে নারী, পুরুষ ও প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহারের উপযোগী পরিবেশবান্ধব গণশৌচাগার স্থাপন।
​স্থায়ী পুলিশ বক্স আইনশৃঙ্খলা রক্ষা ও যাত্রী নিরাপত্তা জোরদারে স্থায়ী পুলিশ বক্স স্থাপন।
​যাত্রীসেবা অবকাঠামো উন্নয়ন পর্যাপ্ত এলইডি আলো, বসার আধুনিক আসন, নিরাপদ পথচারী পারাপারের জন্য জেব্রা ক্রসিং এবং পরিচ্ছন্নতার জন্য স্থায়ী ডাস্টবিন স্থাপন।
​স্মারকলিপি প্রদান শেষে ঐক্য পরিষদের নেতৃবৃন্দ জানান, গোদাগাড়ীর লক্ষাধিক মানুষের প্রতিদিনের কষ্ট দূর করা এবং নিরাপদ সড়ক যোগাযোগের স্বার্থে এসব দাবি অত্যন্ত যৌক্তিক ও সময়ের দাবি। সাধারণ মানুষের এই ন্যায্য অধিকার আদায়ে তাঁদের সামাজিক আন্দোলন ও প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
​স্মারকলিপি গ্রহণ করে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিষয়টির গুরুত্ব অনুধাবন করেন এবং দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বস্ত করেন।
​এদিকে, দ্রুততম সময়ে এসব দাবি বাস্তবায়ন করে ডাইংপাড়া মোড়সহ উপজেলা সদরের মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরিয়ে আনা হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট