1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরের মুক্তিযোদ্ধাদের সাথে মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আলহাজ্ব মনজুর এলাহী এমপি ফুলপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ২,১০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার ব্যবসায়ীরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে, তাহলে জনগণ কি সুখ-শান্তি পাবে? সাঁথিয়ায় মব সৃষ্টি করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ সুখ কামনা- আল আমিন মিলু বাংলাদেশের রাজনীতির মেরুকরণ: ডিসেম্বর ঘিরে আতঙ্ক ও উৎকণ্ঠা ১৫ আগস্ট ১৯৭৫: বাঙালি জাতির ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায় হাজরাবাড়ী পৌরসভার কাউন্সিলর প্রার্থী মনোহর মিয়া সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী নিখুঁত হতে হবেনা- আল আমিন মিলু

খুলনা রূপসা টোলপ্লাজা হতে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

 

মহিদুল ইসলাম ( শাহীন) খুলনা থেকে,

খুলনার রূপসায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি। মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে* অটল থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-৬, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ২৫ ই জুলাই ২০২৬ তারিখ,

দুপুরে ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রূপসা থানাধীন খানজাহান আলী সেতুর টোলপ্লাজা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ১০ (দশ) কেজি গাঁজাসহ আসামি *১। মোঃ মামুন (২২),* পিতা: শহিদুল ইসলাম, সাং: ফুলবাড়ী গেট, এবং *২। মোঃ আলাউদ্দিন পাটোয়ারী (২৫),* পিতা: সেলিম পাটোয়ারী সাং: পশ্চিম সেনপাড়া, উভয় থানা: দৌলতপুর, জেলা: খুলনাদ্বয়কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে খুলনা জেলার রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট