
নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ৩৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক রোজ বৃহস্পতিবার ১৬ জুলাই আনমানিক রাত ৮টার সময় শীতলমাঠ বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ সুলতান খান এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫৪ এমপি হতে আনুমানিক ০৪ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে শিহাড়া বাজারের দক্ষিণ পার্শ্বে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালীন সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থান হতে বিজিবি টহলদল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৩৭০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল প্রকার অপরাধ কার্যক্রম দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।