1. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জমি সংক্রান্ত বিরোধে গোদাগাড়ীতে সীমানা পিলার ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ থানায় জিডি ধনবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী লিমা আক্তারের আত্মহত্যার ঘটনায় অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মহীন ফুলপুরের ২০ মুচি পরিবারের পাশে পৌর প্রশাসন পত্নীতলা উপজেলায় আগ্রাদ্বিগুণ সীমান্তে   বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক পোগলদিঘা ইউনিয়নের প্রেসিডেন্ট বাড়ী জামে মসজিদ থেকে দক্ষিণ দিকে শহীদের বাড়ী পর্যন্ত রাস্তাটির বেহাল দশা অর্থনৈতিক সংকটে বাংলাদেশ—কোন পথে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ? Mostbet Platformunun Slot Sevər Üçün Ətraflı Təhlili – Mostbet Nədir və Slot Həvəskarları Niyə Burada Dayanır? Betandreas – Fantaziya İdmanı Niyə Məhz Betandreas-də Fərqlidir? – Komanda Qurmağın Əsasları – Betandreas-də Addım-addım Mostbet platformasının vicdanlı təhlili – Addım 1 – Mostbet nədir və necə işləyir? বিএসএফ পরিবারের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা বওলা ইউনিয়নবাসীর গৌরব: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৩ শিক্ষার্থীর অসামান্য সাফল্য!

কর্মহীন ফুলপুরের ২০ মুচি পরিবারের পাশে পৌর প্রশাসন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

​ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :

​ চরম বিপাকে পড়া ফুলপুর পৌরসদরের ২০টি কর্মহীন মুচি পরিবারের পাশে দাঁড়িয়েছে পৌর প্রশাসন। আজ সোমবার (১৩ জুলাই) বিকেলে পৌরসভা প্রাঙ্গণে এই পরিবারগুলোর মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

​ফুলপুর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের আন্তরিক উদ্যোগে এই মানবিক সহায়তা প্রদান করা হয়। প্রতিটি পরিবারকে নগদ দুই হাজার টাকা ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

​সহায়তা পেয়ে মুচি সম্প্রদায়ের প্রতিনিধি পুলক ঋষি আবেগাপ্লুত হয়ে বলেন, “ফুলপুর পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত আমরা মুচি সম্প্রদায় কখনো এমন কোনো সাহায্য বা উপহার পাইনি। দুর্যোগের এই দিনে পৌর কর্তৃপক্ষ আমাদের কথা যে ভেবেছেন, তাতে আমরা অত্যন্ত কৃতজ্ঞ।”

​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ ইউসুফ বলেন, “পৌর প্রশাসকের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে।”

​পৌর প্রশাসক মো. শফিকুল ইসলাম বলেন, “বেশ কয়েকদিন ধরে চলা অবিরাম বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, যার ফলে দিনমজুর মানুষগুলো বিশেষ করে মুচি সম্প্রদায়ের আয়ের উৎস সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তাদের এই দুর্ভোগ লাঘবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতে অসহায় মানুষের পাশে পৌর প্রশাসন সবসময় এভাবেই পাশে থাকবে।”

​অনুষ্ঠানে উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের স্থানীয় নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পৌর কর্তৃপক্ষের এমন মানবিক আয়োজনে স্থানীয় সচেতন মহলে ব্যাপক প্রশংসার জোয়ার বইছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট