1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অর্থনীতি সমুদ্রের তলানিতে চলে গেছে। চার মাসে সরকারের ঋণের বোঝা ৬৯ হাজার কোটি টাকা। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে?? বিসিডিএস সরিষাবাড়ী উপজেলা শাখা আহবায়ক কমিটি ঘোষণা ফুলপুরে জুলাই শহিদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা: “তাদের ত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে” আড়াই বছর বন্ধ যমুনা সার কারখানা অতিরিক্ত ব্যয় ৭ হাজার ৩৬৫ কোটি টাকা, আমদানিনির্ভরতায় চাপে অর্থনীতি রক্তাক্ত আগস্ট- আল আমিন মিলু অনন্ত বর্ষা -আল-আমিন মিলু ৫ আগষ্ট ইতিহাসের এক ভয়ানক দিন,কি পেল দেশের জনগন কি পেল আন্দোলন কারীরা, এর সুবিধা ভোগ করছে কারা??? নরসিংদীর শিবপুরের বাঘাব ইউনিয়নের ১০ অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ সাপাহার উপজেলার খঞ্জনপুর সীমান্তে ১টি বিষ্ণু মূর্তি উদ্ধার W Czacie Gołove AI odpowiada naturalnie i płynnie na pytania

গাজীপুরে গাছাতে ফেনসিডিল -ইয়াবা সহ পাঁচজনকে গ্রেফতার ও দুই যানবাহন জব্দ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

 

মোঃ মামুন সরকার গাজীপুর মহানগর প্রতিনিধি:

গাজীপুর মহানগরের গাছা থানা এলাকায় পৃথক অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল ও ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাশাপাশি একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৫ জুন) রাত সাড়ে ৮টার দিকে গাছা থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোহাম্মদ শাহরিয়ার ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ৬৪ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় একটি প্রাইভেটকার ও একটি পিকআপ জব্দ করা হয়। তবে অভিযানের সময় এক চালক পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় গাছা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


অপর এক অভিযানে খাইলকুর দক্ষিণপাড়া এলাকা থেকে খোরশেদ আলম ও মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই রাতে গাছা থানা পলাশোনাএলাকায় পরিচালিত আরও একটি অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ নিয়ে পৃথক তিনটি অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৬৪ বোতল ফেনসিডিল ও ৩৫ পিস ইয়াবা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতার মোহাম্মদ শাহরিয়ার ইসলামের বিরুদ্ধে পূর্বে ছয়টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওয়াহিদুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারিখ -১৭/০৬/২০২৬ খ্রি:

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট