সীমান্তে চোরাচালানের সময় ০১ জন আসামীসহ ১৪০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক

শুক্রবার, ১২ জুন ২০২৬
শেয়ার করুন:

 

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

শুক্রবার ১২ জুন  আনুমানিক সাড়ে পাঁচটার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নীতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমির হোসেন এর নেতৃত্বে সীমান্ত পিলার ২৩০/৫২ আর এর হতে আনুমানিক ১.৫ কিঃমিঃ গজ বাংলাদেশের অভ্যন্তরে কপালীর মোড় (জিআর-৪২৩৬৭০ ম্যাপসীট-৭৮সি/৮) নামক স্থানে অভিযান পরিচালনা করে মোঃ মজিবুর রহমান (৫৬), পিতা-গোলাম মোস্তফা, গ্রাম-মহাডাংগা, পোষ্ট-নোনাহার, থানা-পোরশা এবং জেলা-নওগাঁ’কে আটক করা হয়। পরবর্তীতে উক্ত ব্যক্তিকে তল্লাশী করে তার নিকট হতে ১৪০পিস ভারতীয় নেশা জাতীয় টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটককৃত মাদকদ্রব্যসহ ধৃত আসামীকে নওগাঁ জেলার পোরশা থানায় হস্থান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।