1. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলাম ধর্মে কোরবানি সৃষ্টির ধারাবাহিক ইতিহাস জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচা খুন মানব সৃষ্টির ইতিহাস এক বিস্ময়কর ধারাবাহিকতা সঞ্জীবনী প্রকল্প’ বাস্তবায়নে অবহেলা, ফুলপুরে ১০ আনসার ও ভিডিপি ইউনিয়ন দলনেতা/দলনেত্রী/কমান্ডারকে শোকজ করলেন আনসার ও ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক আবার যদি ফিরে আসা যেতো আল আমিন মিলু মানি লন্ডারিং অভিযোগে জমি জব্দ, টানানো হলো সাইনবোর্ড সাপাহার সীমান্ত পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত ঈদের যাত্রা: ঘরে ফেরা ও কর্মস্থলে ফেরার ভোগান্তি কলমে:আল আমিন মিলু জামালপুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে রাফির মৃত্যু চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা; উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা

মানি লন্ডারিং অভিযোগে জমি জব্দ, টানানো হলো সাইনবোর্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দায়ের করা এক মামলায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পেরিয়াটা গ্রামের মিন্টু মিয়া ও তার স্ত্রী সীমা বেগমের স্থাবর সম্পত্তি ক্রোক (জব্দ) করেছে আদালত। আদালতের আদেশ বাস্তবায়নের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বাউসী মৌজায় ক্রোককৃত জমিতে সাইনবোর্ড টানিয়ে সম্পত্তি সংরক্ষণের ব্যবস্থা করা হয়।

সরিষাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিনিয়র স্পেশাল জজ মো. আবু শামীম আজাদের স্বাক্ষরিত এক আদেশে তফসিলভুক্ত সম্পত্তির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য বাংলাদেশ পুলিশ সিআইডির পক্ষে অতিরিক্ত আইজিপি (সিআইডি), ঢাকাকে তত্ত্বাবধায়ক নিয়োগ দেওয়া হয়।
আদালতের আদেশ অনুযায়ী, সীমা বেগমের নামে নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকায় থাকা ৬ শতাংশ জমি এবং মিন্টু মিয়ার নামে সরিষাবাড়ীর বাউসী মৌজায় থাকা ১১ শতাংশ জমির বিরুদ্ধে ক্রোক পরোয়ানা কার্যকর করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরিষাবাড়ী সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল।

এ সময় সিআইডি জামালপুরের তদন্তকারী কর্মকর্তা এসআই শিব্বির আহমেদ, এসআই মিজানুর রহমান, সরিষাবাড়ী থানার এসআই সুব্রত কুমার সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্তরা উপস্থিত ছিলেন। তারা আদালতের নির্দেশনা অনুযায়ী জমি পরিমাপ করে ক্রোককৃত সম্পত্তি চিহ্নিত করেন এবং সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আদালতের আদেশ অনুযায়ী ক্রোককৃত সম্পত্তি বিক্রয়, হস্তান্তর বা দখল পরিবর্তন আইনত নিষিদ্ধ। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্পত্তিগুলো আদালত নিযুক্ত তত্ত্বাবধায়কের তত্ত্বাবধানে সংরক্ষিত থাকবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট