1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষমতার আদলে নৈতিক চরিত্রের অবক্ষয় — পোশাক পরিবর্তন হলেও চরিত্র বদলায় না অবৈধ বালু উত্তোলন বন্ধে এলাকার সচেতন মহলের মানববন্ধন En Visuales: Descubre Cómo Esta Herramienta Ofrece Resultados Consistentes para España বর্তমান পরিস্থিতি নিয়ে দলবল নির্বিশেষে সাধারণ মানুষের ভাবনা আগেই ভালো ছিলাম ​চাঁদা না পেয়ে কাজ বন্ধ ও ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি মামলা হলেও ব্যবস্থা নিতে অজানা কারণে ব্যর্থ প্রশাসন Secure Gameplay Experience at Casino Golazzo-ca.xyz | Fast Payouts for Canadian Players নরসিংদীর মাধবদী থানা নুরালাপুরে ডাকাতের কুপে নিহত এক। পরিদর্শন করলেন পুলিশ সুপার বাংলাদেশ শিক্ষা সংস্কার ২০৩৫ জাপান ও ইউরোপের আদলে একটি আধুনিক শিক্ষা ব্যবস্থার রূপরেখা- আল আমিন মিলু আমারে কেউ পাইলোনা – আল আমিন মিলু অধিক মুনাফা অর্জনের আশায় সরবরাহ কমিয়ে সংকট তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করুন

সঞ্জীবনী প্রকল্প’ বাস্তবায়নে অবহেলা, ফুলপুরে ১০ আনসার ও ভিডিপি ইউনিয়ন দলনেতা/দলনেত্রী/কমান্ডারকে শোকজ করলেন আনসার ও ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

ফুলপুর প্রতিনিধি:

বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালকের অগ্রাধিকার ভিত্তিক এবং স্বপ্ন “সঞ্জীবনী প্রকল্প” বাস্তবায়নে চরম অবহেলা ও অদক্ষতার অভিযোগে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০ জন আনসার

কমান্ডার ও সহকারী কমান্ডারকে (স্বেচ্ছাসেবী) কৈফিয়ত তলব (কারণ দর্শানো নোটিশ) করা হয়েছে।

ফুলপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ওমর ফারুক স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ দেওয়া হয়।সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, ‘সঞ্জীবনী প্রকল্প’

 

সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে গত ২৪/০১/২০২৬ খ্রিঃ তারিখের মধ্যে ফুলপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্লাটুন সম্পূর্ণ করে জমা দেওয়ার বাধ্যবাধকতা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও অদ্যবদি পর্যন্ত তালিকা জমা দিতে ব্যর্থ হওয়ায় বিষয়টিকে চরম অবহেলা ও অদক্ষতার শামিল হিসেবে গণ্য করেছে কর্তৃপক্ষ।

শোকজ প্রাপ্তরা হলেন— তারিকুল ইসলাম, সুরাইয়া আক্তার, মতিউর রহমান, হাজেরা খাতুন, লিমন, এনামুল হক, নজরুল ইসলাম, মনোয়ারা খাতুন, ফারুক আহমেদ প্রমুখ।

নোটিশে বলা হয়েছে, “বাংলাদেশ আনসার বাহিনীর উপজেলা/থানা আনসার কোম্পানী, উপজেলা/থানা আনসার প্লাটুন ও ইউনিয়ন আনসার প্লাটুন এর কমান্ডার ও সহকারী কমান্ডারদের (স্বেচ্ছাসেবী) তালিকাভুক্তকরণ ও তালিকা হতে অব্যাহতি সংক্রান্ত নীতিমালা-২০২৬” এর আলোকে কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার সন্তোষজনক জবাব চাওয়া হয়েছে। পত্র প্রাপ্তির আগামী ১০ (দশ) কর্মদিবসের মধ্যে ফুলপুর উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে লিখিত জবাব দেওয়ার জন্য কঠোর নির্দেশ প্রদান করেছেন কর্মকর্তা ওমর ফারুক।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে উক্ত নীতিমালা অনুযায়ী তাদের পদ থেকে অব্যাহতিসহ চূড়ান্ত বিভাগীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট