1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পোরশায় মতবিনিময় ও কমিউনিটি পুলিশং সভা অনুষ্ঠিত খুলনা রূপসা টোলপ্লাজা হতে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ ফুলপুরে বেসরকারি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ফুলপুরে জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি উদ্যোগে ফুলপুরে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত রাজনীতি মানেই ক্ষমতা আর অঢেল সম্পদের মালিক গোদাগাড়ীর যাবজ্জীবন সাজা পেয়েও ধরাছোঁয়ার বাইরে চিট রাসেল মানি লন্ডারিং তদন্তের দাবি খুলনা লবণচরার সন্ত্রাসী ও চাঁদাবাজ নাদিম এবং রানাকে পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-৬ পবিত্র শুক্রবার মুসলিম উম্মাহ জন্য একটি গুরুত্বপূর্ণ দিন সাতক্ষীরা থেকে ২৩০ বোতল উইনকেরেক্স ১৫ হাজার পিচ ট্যাবলেট ও নিষিদ্ধ ঔষধসহ ২ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৬ কালিয়াকৈরে বৈধ লিজের জমি নিয়ে ডিআইজির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ

চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা; উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিলেন আনসার সদস্যরা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:

পারিবারিক কলহ ও মানসিক হতাশার কারণে দুই শিশু সন্তানকে সঙ্গে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন এক গৃহবধূ। তবে শেষ মুহূর্তে কর্তব্যরত দুই আনসার সদস্যের সাহসী ও মানবিক পদক্ষেপে রক্ষা পায় তিনটি প্রাণ।

বুধবার(৩জুন) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে চিলাহাটি রেলস্টেশনে প্রবেশ করছিল সীমান্ত এক্সপ্রেস ট্রেন। এ সময় স্টেশন থেকে প্রায় ১০০ মিটার দূরে রেললাইনের ওপর দুই শিশু সন্তানকে বুকে জড়িয়ে শুয়ে পড়েন সাহানাজ বেগম নামের এক নারী। বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান কর্তব্যরত আনসার সদস্য সাজু ইসলাম ও আব্দুর রাজ্জাক।

প্রত্যক্ষদর্শীদের সহায়তায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা চলন্ত ট্রেনের সামনে থেকে ওই নারী ও তার দুই সন্তানকে নিরাপদে উদ্ধার করেন। মুহূর্তের বিলম্ব হলে ঘটে যেতে পারত এক মর্মান্তিক দুর্ঘটনা।

উদ্ধারের পর মানসিকভাবে বিপর্যস্ত ওই নারীকে শান্ত করেন আনসার সদস্যরা। পরে তাকে চিলাহাটি রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কার্যালয়ে নিয়ে গিয়ে প্রাথমিক সেবা ও মানসিক সান্ত্বনা প্রদান করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া নারীর বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায়। স্বামীর দ্বিতীয় বিয়ের পর পারিবারিক অশান্তি ও মানসিক চাপে তিনি চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েন। দুই সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ এবং ব্যক্তিগত কষ্ট সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানা যায়।

ঘটনার পরপরই চিলাহাটি স্টেশন কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। বিষয়টি সংশ্লিষ্ট পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হয়। পরে চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভুক্তভোগী নারীর পিতা এবং শ্বশুরের উপস্থিতিতে আনসার সদস্যরা মা ও দুই সন্তানকে পরিবারের জিম্মায় হস্তান্তর করেন।

পরিবারের সদস্যরা আনসার বাহিনীর সাহসিকতা ও মানবিক ভূমিকার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্থানীয় বাসিন্দারাও তাদের এই তাৎক্ষণিক পদক্ষেপের প্রশংসা করেছেন।

ডোমার উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সোহেল রানা বলেন, “ঘটনাস্থলে আনসার সদস্যদের দ্রুত সিদ্ধান্ত, দায়িত্বশীলতা ও মানবিক আচরণ রেলওয়ে কর্তৃপক্ষ এবং উপস্থিত জনসাধারণের প্রশংসা কুড়িয়েছে। তাদের এই সাহসী ভূমিকা তিনটি মূল্যবান প্রাণ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।”

চিলাহাটি রেলস্টেশনের এই ঘটনাটি আনসার বাহিনীর মানবিকতা, কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। একই সঙ্গে এটি মনে করিয়ে দেয়—জীবনের যেকোনো সংকটের মধ্যেও আত্মহত্যা কোনো সমাধান নয়; বরং সহমর্মিতা, পারিবারিক সহযোগিতা ও সামাজিক সচেতনতাই পারে মানুষকে নতুন করে বাঁচার প্রেরণা দিতে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট