1. 6Pr8ATtqVi7RBp@gmail.com : 6Pr8ATtqVi7RBp :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা করেন সামিউর রহমান সহকারী কমিশনার ( ভূমি) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক লালমনিরহাটের হাতিবান্ধা সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্য আটক দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার কাটলা সীমান্তে বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক নান্দাইলে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার আমার সোনার বাংলা – আল আমিন মিলু টাকার কাছে কি প্রশাসনের নজর বন্দি? তারাকান্দিতে অনলাইন জুয়ার বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন নরসিংদীর শিবপুরে ১৯৮ বোতল ফেনসিডিল ও প্রাইভেটকার সহ গ্রেফতার এক নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার ভূমি

নরসিংদীর শিবপুরে আগুনে পুড়ে ছাই হলো প্লাস্টিকের ৮০ লক্ষ টাকার মালামাল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর উপজেলা পুটিয়া ইউনিয়ন এর কারারচর ( গুপ্ত পাড়া) গ্রামে সুলতানা ফিলিং স্টেশন এর সামনে হাইওয়ে রাস্তার পার্শ্বে ভাই ভাই প্লাস্টিক পোল্ট্রি ফার্মের যাবতীয় প্লাস্টিক মালামালের চারটি গোডাউন ও টিন সেট বিল্ডিং বসত ঘরের তিনটি রুম আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে । এতে প্রায় ৮০ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যানা যায়। ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত পুটিয়া ইউনিয়ন পরিষদ এর সাবেক মেম্বার মোঃ আব্দুল জলিল মোল্লা ও পুটিয়া ইউনিয়ন পরিষদ এর ৮ নং ওয়ার্ড বর্তমান মেম্বার রতন মিয়া, উপস্থিত গন্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণ এর নিকট থেকে জানা যায় ,অদ্য ৩১ – ৫ – ২০২৬ ইং রবিবার ভোর রাত প্রায় ৪ টা সময় মৃত মাতু মিয়ার ছেলে মোস্তফা মিয়ার ভাই ভাই প্লাস্টিক এর ৪ টি গোডাউনে হঠাৎ আগুনে পুড়তে দেখা যায় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়, ফায়ার স্টেশন এর চারটি ইউনিট আগুন নিভানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত রক্ষা করা গেলো না। মোস্তফা মিয়া বলেন,আমার ভাই ভাই প্লাস্টিক ফার্মের চারটি গোডাউনের যাবতীয় মালামাল ও বসত ঘরের তিনটি রুমে যাবতীয় যাবতীয় মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। বিদ্যুতের খুঁটি বা কারেন্টের শর্ট সার্কের থেকে আগুন লাগার কোন সুযোগ না থাকায় ,ধারনা করা যাচ্ছে যে,তৃতীয় কোন পক্ষ আগুন লাগাইতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। জানা যায় ,নরসিংদী সিটি ব্যাংক শাখা এবং মিডল্যান্ড ব্যাংক শাখা হতে লোন উত্তোলন করে তিলে তিলে গড়া মোস্তফা মিয়ার ভাই ভাই প্লাস্টিক পোল্ট্রি ফার্মের যাবতীয় মালামাল আগুনে পুড়ে শেষ হয়ে গেছে। উক্ত গোডাউনে মালামাল আদান প্রদান করার জন্য ১৫ জন শ্রমিক কর্মরত ছিলেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রক্রিয়াধীন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট