1. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএসএফ পরিবারের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা বওলা ইউনিয়নবাসীর গৌরব: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৩ শিক্ষার্থীর অসামান্য সাফল্য! নরসিংদীর শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) মুঃ আব্দুর রহিম মিথ্যা মামলায় জামিন পেলেন ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম জাকির আমি যমুনা পারের মানুষ – আল আমিন মিলু অর্থনৈতিক সংকটে বাংলাদেশ—এ সংকটের শেষ কোথায়? যদি তোমাকে পেতাম – আল আমিন মিলু গোদাগাড়ীতে বিয়ের প্রলোভনে অপহরণ ও ৩ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ থানায় এজাহার দায়ের গোদাগাড়ীর সেই তারেকের বিপুল পরিমাণ জমি ক্রোকের নির্দেশ মাদক সিন্ডিকেটের অবৈধ আয়ে বড় ধাক্কা গোদাগাড়ীতে আমন চাষিদের ত্রিমুখী সংকট অনাবৃষ্টি, বাড়তি খরচ ও সার সিন্ডিকেট তুমি কি সুখি- আল আমিন মিলু

মাদারগঞ্জে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নদীতে গোসল করতে নেমে লিজা মনি (১০) নামে এক শিশুর  মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় তার বড় ভাই রিয়াদ (১১) প্রাণে বেঁচে ফিরেছে। 
শুক্রবার (২২ মে)  দুপুরে উপজেলার মহিষবাথান এলাকায় ঝারকাটা নদীতে এই দুর্ঘটনা ঘটে। তারা ওই এলাকার রবিউল ইসলামের সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টার দিকে লিজা ও রিয়াদ বাড়ির পাশের ঝারকাটা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে গিয়ে দুই ভাই-বোনই নিখোঁজ হয়। দীর্ঘক্ষণ তাদের সন্ধান না পেয়ে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে জামালপুর ও মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। অভিযানে রিয়াদকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও লিজা মনির নিথর দেহ নদী থেকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। 
মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার লিডার রইস উদ্দিন বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। আমরা নদী থেকে দুজনকে উদ্ধার করি। রিয়াদ সুস্থ থাকলেও লিজা মনিকে মৃত অবস্থায় পাওয়া যায়।
সন্তানের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহত লিজার পিতা রবিউল ইসলাম কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার দুই ছেলে-মেয়ে একসাথেই নদীতে নেমেছিল। চোখের পলকে কী হয়ে গেল বুঝতে পারলাম না। রিয়াদকে ফিরে পেলেও কলিজার টুকরো লিজা আর কোনোদিন বাবা বলে ডাকবে না।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট