1. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএসএফ পরিবারের অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা বওলা ইউনিয়নবাসীর গৌরব: প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৩ শিক্ষার্থীর অসামান্য সাফল্য! নরসিংদীর শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবসে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) মুঃ আব্দুর রহিম মিথ্যা মামলায় জামিন পেলেন ইঞ্জিনিয়ার রাশেদুল ইসলাম জাকির আমি যমুনা পারের মানুষ – আল আমিন মিলু অর্থনৈতিক সংকটে বাংলাদেশ—এ সংকটের শেষ কোথায়? যদি তোমাকে পেতাম – আল আমিন মিলু গোদাগাড়ীতে বিয়ের প্রলোভনে অপহরণ ও ৩ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ থানায় এজাহার দায়ের গোদাগাড়ীর সেই তারেকের বিপুল পরিমাণ জমি ক্রোকের নির্দেশ মাদক সিন্ডিকেটের অবৈধ আয়ে বড় ধাক্কা গোদাগাড়ীতে আমন চাষিদের ত্রিমুখী সংকট অনাবৃষ্টি, বাড়তি খরচ ও সার সিন্ডিকেট তুমি কি সুখি- আল আমিন মিলু

জামালপুরে ৬৯ কেজি গাঁজাসহ আল আমিন গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

র‍্যাব ১৪ এর সদস্যরা সরিষাবাড়ি উপজেলার মেইয়া গ্রামে অভিযান চালিয়ে ৬৯ কেজি গাঁজাসহ আল আমিন (৩৮)কে গ্রেপ্তার শেষে সরিষাবাড়ি থানা পুলিশে সোপর্দ করেছে।


গ্রেপ্তার আল আমিন টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার বালোবাড়ী এলাকার মারফত মিয়ার ছেলে।

জামালপুর র‍্যাব কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আল আমিনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) টেবিলের ১৯ (গ) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের শেষে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে রাত সাড়ে ১২ টায় জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পিংনা ইউনিয়নের মেইয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের বিষয়টি টের পেয়ে আল আমিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। পরে আটক আল আমিনকে জিজ্ঞাসাবাদ করলে তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। তার দেয়া তথ্য ও দেখানো মতে খাটের নিচে পাটের বস্তার ভিতরে রক্ষিত ৬৯ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধারসহ ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
র‍্যাব জানান, মাদক কারবারি আল আমিন টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে সরিষাবাড়িসহ আশে পাশের এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে নিজ বসত বাড়িতে মজুদ করে রাখে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট