1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজনৈতিক গ্যারাকলে মানুষ আজ দিশেহারা। চারদিকে যেন শুধু ‘নাই আর নাই’। মিথ্যা আশ্বাস আর প্রতিশ্রুতির চিড়ায় কি সত্যিই ভিজবে মানুষের পেট? তাহলে প্রশ্ন হচ্ছে—এভাবে চলতে থাকলে এদেশের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? উপকূলবাসীর নিরাপদ পানির দাবিতে মোরেলগঞ্জে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মোরেলগঞ্জে দারুস সুন্নাহ মডেল মাদরাসার  দ্বিতীয় সাময়িক পরীক্ষার পুরুস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত ধানক্ষেতে কৃষি কাজ করতে গিয়ে দুই ভাই বিধান ও মানিকের মৃত্যু হলো  বজ্রপাতে  বেলজিয়ামে আওয়ামী লীগের শোকসভা: ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ড. হাসান মাহমুদের Mostbet giris: Yuksek Kazanc Firsatlari Sizi Bekliyor! ভিউয়ের যুগে সংবাদ যখন কনটেন্ট, তখন সবচেয়ে বড় সংকট ক্যামেরার নয়—সাংবাদিকতার বিবেকের বিরহের শেষ প্রহর – আল আমিন মিলু পোগলদিঘা ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তার, মাঝে মধ্যে ধরা পড়ছে খুচরা বিক্রেতা। তবুও থেমে নেই প্রকাশ্যেই চলছে বিক্রির, অভিযোগ এলাকাবাসীর Jackpot fırsatlarını yakala Bethub casino

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে জগন্নাথগঞ্জ ঘাটে হেফাজতে ইসলামের মানববন্ধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২০২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়নে বিশ্বব্যাপী মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ এবং ধর্মের নামে সহিংসতা রোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার সকালে জগন্নাথগঞ্জ পুরাতন ঘাট বাইপাস এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশ ৪নং আওনা ইউনিয়ন শাখার আয়োজনে এবং স্থানীয় আলেম-ওলামা ও সচেতন মহলের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ জানান এবং বিশ্বে চলমান মুসলিম নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, মানবতা ও ন্যায়ের প্রশ্নে কোনো ধরনের আপস করা যায় না। ধর্মের নামে সহিংসতা ও নিপীড়ন বন্ধে বিশ্ববাসীকে সম্মিলিতভাবে উদ্যোগ নিতে হবে। তারা দ্রুত সময়ের মধ্যে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য দেন গাড়াডোবা সিরাতুন নবী আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোখলেছুর রহমান, রসপাল এনামুল কবীর দারুলউলুম ক্বওমী মাদ্রাসার মুহতামীম মাওলানা খোরশেদ আলম, দৌলতপুর নূরানী ক্যাডেট মাদ্রাসার মুহতামীম ও হেফাজতে ইসলাম বাংলাদেশ ৪ নং আওনা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা ফিরোজ উদ্দিন, দারুলউলুম হযরত আবুবকর (রা.) মাদ্রাসার মুহতামীম মাওলানা মো. সাদ্দাম হোসেন এবং গোয়ালবাথান দারুলউলুম ক্বওমী মাদ্রাসার মুহতামীম মুফতি মনির হোসেন।

এ সময় আওনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলহাজ মো. ইউসুফ আলী তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন মাওলানা মো. জিল্লুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট