1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Canlı yayın seçenekleriyle öne çıkan Mariobet giriş adresi çözümleri Canlı yayın seçenekleriyle öne çıkan Mariobet giriş adresi çözümleri Canlı yayın seçenekleriyle öne çıkan Mariobet giriş adresi çözümleri সরিষাবাড়ীতে পিংনা ইউনিয়ন এর ভিটেমাটিহীন পুস্মা ও মালার পাশে উপজেলা প্রশাসন জ্বালানি তেলের দাম: জনগণের পকেটই কি সব সংকটের শেষ ঠিকানা? – আল আমিন মিলু পোরশায় মাদক আসক্ত যুবককে ৬ মাসের কারাদণ্ড রাজশাহী রেলস্টেশনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, উত্তাল রেলপথ স্টেশন ঘেরাও ও রেলপথ অবরোধে যাত্রীদের মধ্যে আতঙ্ক, ট্রেন চলাচল ব্যাহত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জনমনে হতাশার ছাপ—প্রভাব পড়তে পারে সবকিছুর ওপর পোরশার নিতপুর সীমান্তে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই চোরাকারবারী আটক যুবদলের ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শাহ আলম বহিষ্কার

জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি: খোকশাবাড়ী ইউপি প্যানেল চেয়ারম্যান অ্যাড. আব্দুল মান্নান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৩ মে, ২০২৬
  • ২১৩ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নম্বর খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অ্যাডভোকেট আব্দুল মান্নান। এ উপলক্ষে তাঁকে সংবর্ধনা প্রদান এবং প্রাক্তন প্রশাসক সাইদী রহমানকে বিদায় সংবর্ধনা জানানো হয়।

 


রোববার (১৭ মে) বেলা ১১টায় খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এবং যুবদলের সাধারণ সম্পাদক রাশেদ রোকনীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান লেবু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব মকবুল হোসেন চৌধুরী, ভিপি অমর কৃষ্ণ দাস, সহদপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মো. এনামুল হক এবং সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম প্রমূখ।
স্বাগত বক্তব্যে প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, খোকশাবাড়ী ইউনিয়নের মানুষের ভালোবাসা ও বিশ্বাসই তাঁর সবচেয়ে বড় শক্তি। তিনি বলেন, জনগণের দেওয়া দায়িত্ব তিনি সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে পালন করে যাবেন।
তিনি আরও বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। জনগণের সহযোগিতা থাকলে খোকশাবাড়ী ইউনিয়নকে একটি উন্নত ও মডেল ইউনিয়নে রূপান্তর করা সম্ভব।”
সবশেষে তিনি ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।
এ সময় খোকশাবাড়ী ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সেলিম, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ, সাবেক আহ্বায়ক রেজাউল করিম রোকনী, ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য শাহিদা পারভীনসহ ইউপি সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট