কড়িয়া সীমান্তে ভারতীয় মদ আটক

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শেয়ার করুন:

 

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ২০ বোতল ভারতীয় মদ আটক করেন কড়িয়া বিওপি গত ০২ নভেম্বর ২০২৬ তারিখ ২৩৩০ ঘটিকায় কড়িয়া বিওপির হাবিলদার মোঃ বাদশা আলমগীর এর নেতৃত্বে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৭৮/২৪-এস হতে ০১

কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাগলাপাড়া মোড় নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় Officer’s Choice Elite whisky মদ আটক করতে সক্ষম হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।