আগ্রাদ্বিগুন সীমান্তে ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারী আটক

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

 

নাহিদ পোরশা নওগাঁ প্রকিনিধিঃ

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক কারবারী আটক করেন। মঙ্গলবার ২০ অক্টোবর ২০২৬ইং দুপুর ২.১০ মিনিটের সময় আগ্রাদ্বিগুন বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ২৫৭/৪-আর হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পাথরকাটা নামক স্থানে পাকা রাস্তার দক্ষিন পাশে অভিযান পরিচালনা করে ১২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০১টি মোবাইল ফোনসহ ০১ জন মাদক কারবারী নামঃ মোঃ নাহিদ ইসলাম(২০), পিতাঃ মোঃ মিজানুর রহমান, গ্রামঃ পাথরঘাটা, পোঃ আগ্রাদিগুন, থানাঃ ধামইরহাট ও জেলাঃ নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মালামালসহ পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন। সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ।