রাজশাহীতে জনসভায় কৃষি কার্ড প্রদানের ঘোষণা, পরে ধর্মসভা পূজামণ্ডপে তারেক রহমান

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

 

রাজশাহী প্রতিনিধি: মোঃ খায়রুল ইসলাম

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিকেল ৪টার দিকে জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তিনি সারা দেশে ৪০ হাজার কৃষককে কৃষি কার্ড প্রদানের ঘোষণা দেন এবং কৃষি খাতের উন্নয়ন ও দেশের অগ্রগতিতে তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

জনসভায় কৃষকদের কল্যাণ, কৃষি খাতকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। এ সময় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জনসভা শেষে প্রধানমন্ত্রী রাজশাহী নগরীর গণকপাড়া, সাহেববাজার এলাকায় অবস্থিত ধর্মসভা পূজামণ্ডপে যান এবং পূজার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তাঁর এই কর্মসূচিতে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের বিষয়টি গুরুত্ব পায়।

একই দিনে জনসভায় কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদানের ঘোষণা এবং পরে পূজামণ্ডপে অংশগ্রহণের মধ্য দিয়ে রাজশিয়ায় তাঁর কর্মসূচিতে কৃষি উন্নয়ন ও ধর্মীয় সম্প্রীতির বিষয় দুটি উঠে আসে।

প্রতিবেদক: মোঃ খায়রুল ইসলাম