কাঁঠালডাঙ্গী সীমান্তে ভারতীয় ট্যাপেন্ডাল ট্যাবলেট আটক

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

 

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

আরআইবি সদস্যের তথ্যের ভিত্তিতে আসামিসহ ভারতীয় মাদকদ্রব্য আটক করেন সোমবার ১৯অক্টোবর ২০২৬ ইং আনুমানিক রাত ২১.৫০মিনিটের সময় ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধীনস্থ কাঁঠালডাঙ্গী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ৩৭১/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালডাঙ্গী নামক স্থান হতে ভারতীয় ট্যাপেন্ডাল ট্যাবলেট ২০ পিস, ডেক্সামেথাসন ট্যাবলেট ১০০ পিস, প্রেরপটিন ট্যাবলেট ৪০০ পিস, ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল (ব্র্যান্ড: REDMI, মডেল: RNO 21) ও ০১টি গ্রামীণ সিমসহ সর্বমোট সিজার মূল্য ৩৬,৩০০/- টাকা। আটককৃত মালামাল ও আসামিকে হরিপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।