1. 6Pr8ATtqVi7RBp@gmail.com : 6Pr8ATtqVi7RBp :
  2. : lf_flvdbCnglkgU :
  3. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  4. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যমুনা সারকারখানায় পুনরায় উৎপাদন শুরু Yeni oyun deneyimlerini keşfetmek Mariobet güncel giriş ile kolay আমি মিথ্যাবাদী – আল আমিন মিলু পোরশার গাঙ্গুরিয়া-ছাওড় ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ; ‘সবই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি অভিযুক্তের নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি) সরিষাবাড়িতে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার—কেন ঠেকানো যাচ্ছে না? ফুলপুরে ধর্ষণের শিকার দশম শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব, নবজাতকের পিতৃত্বের স্বীকৃতির দাবি নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ আমি বুদ্ধিজীবী হবো – আল আমিন মিলু কড়িয়া সীমান্তে ভারতীয় মদ আটক

যমুনা সারকারখানায় পুনরায় উৎপাদন শুরু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

দীর্ঘ সময় বন্ধ থাকার পর অবশেষে আবারও উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা।
দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকায় কারখানাটিকে ঘিরে উৎকণ্ঠায় ছিলেন জামালপুরসহ আশপাশের কয়েক জেলার কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। বিশেষ করে আমন মৌসুমে সার সরবরাহ নিয়ে দেখা দিয়েছিল নানা ধরনের শঙ্কা।
অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে যমুনা সার কারখানায় পুনরায় উৎপাদন কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে কৃষক ও সংশ্লিষ্টদের মাঝে। কারখানায় উৎপাদন সচল হওয়ায় স্থানীয় বাজারে সারের সরবরাহ বাড়বে এবং কৃষকদের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
কৃষকদের মতে, দেশের কৃষি উৎপাদন ঠিক রাখতে সময়মতো সার সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যমুনা সার কারখানার উৎপাদন অব্যাহত থাকলে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার কৃষকরা উপকৃত হবেন।
এদিকে কারখানার উৎপাদন কার্যক্রম যাতে আর দীর্ঘ সময়ের জন্য বন্ধ না হয়, সেজন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ, প্রয়োজনীয় কাঁচামাল ও গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা সার কারখানায় উৎপাদন শুরু হওয়ায় এখন কৃষকের মুখে ফিরেছে স্বস্তির হাসি। প্রত্যাশা—নিরবচ্ছিন্ন উৎপাদনের মাধ্যমে দেশের কৃষি ও অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে যমুনা সার কারখানা।উৎপাদনের ধারাবাহিকতা বজায় থাকলে  এ অঞ্চলের চাহিদার পাশাপাশি পাশের জেলায় ও সরবরাহ করা যাবে বলে  আশাবাদী যমুনা সারকারখানা কর্তৃপক্ষ। 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট