1. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার নরসিংদীর শিবপুর উপজেলার নিরাপদ সড়ক চাই নতুন কমিটির আলোচনা সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত পোরশায় ৫বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা নিতপুর সীমান্তে ২ জন চোরাকারবারীসহ বিপুল পরিমাণ ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট আটক ফুলপুরে ২৯ হাজার টাকার জাল নোটসহ দুই যুবক আটক মাকে বাড়ী থেকে বের করে দেওয়ার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন কেমন বাংলাদেশ চাই? নরসিংদীর শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত আলোচনা করেন মোছাঃ ফারজানা ইয়াসমিন তোরা পারিসনি-আল আমিন মিলু পোরশায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদ্যাপন

পোরশায় ৫বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় মোবাইল ফোনে ছবি দেখানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা করেছেন শিশুটির মা। ৬ জুলাই থানায় শিশুসহ উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যতন দমন আইনে মামলাটি করেন পোরশা গবিরাকুড়ি গ্রামের শিশুটির মা। ঘটনাটি ঘটে ৪ জুলাই দুপুরে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের গবিরাকুড়ি গ্রামের পাশে সবুর শাহ এর আম বাগানে। শিশুটির মা মামলায় উল্লেখ করেন, মোবাইল ফোনে ছবি দেখানোর কথা বলে একই গ্রামের মৃত নুরুন্নবীর ছেলে নুর আলম (৫৫) তার মেয়েকে তুড়িপাড়া গ্রামের ব্রীজের পাশের সবুর শাহ্র বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি বাড়িতে এসে তার মাকে ঘটনা খুলে বললে তিনি থানায় মামলা করেন। পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এব্যাপারে থানায় মামলা হয়েছে। শিশুটির জবানবন্দী রেকর্ড করার জন্য নওগাঁ কোর্টে পাঠানো হয়েছে এবং আসামীকে ধরার জন্য অভিযান চালানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট