ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উদযাপিত

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
শেয়ার করুন:

 

​রকিবুল ইসলাম লিংকন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুকন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উদযাপিত হয়েছে। শুভ এই দিনটি উপলক্ষ্যে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও শুভকামনা জানিয়ে দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন নেতাকর্মীরা।

​জাইমা রহমান সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জ্যেষ্ঠ নাতনি। যুক্তরাজ্যে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে তিনি বর্তমানে পেশাগত জীবনে নিজেকে নিয়োজিত রেখেছেন। তরুণ প্রজন্মের কাছে তাঁর শিক্ষাজীবন ও সামাজিক ইতিবাচক ভাবমূর্তি প্রশংসিত হয়ে আসছে।

​জন্মদিন উপলক্ষ্যে দেশের বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পাশাপাশি বেশ কিছু স্থানে সুবিধাবঞ্চিত শিশু ও সাধারণ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং মেধার মূল্যায়নে তরুণদের বিভিন্ন উপহার দেওয়ার খবর পাওয়া গেছে।

​সামাজিক যোগাযোগমাধ্যমেও জাইমা রহমানের জন্মদিন ঘিরে অনুরাগী ও সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ ও শুভেচ্ছা লক্ষ করা গেছে। সবাই তাঁর ভবিষ্যৎ জীবনের সফলতা ও শুভকামনা জানান।