1. 6Pr8ATtqVi7RBp@gmail.com : 6Pr8ATtqVi7RBp :
  2. : lf_flvdbCnglkgU :
  3. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  4. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা নরসিংদীর তিন শিবপুর সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার জন্য হাজার হাজার মানুষের দোয়া ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে ০১ কোটি ২৯ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টি, বেলে এবং শ্বেত পাথরের খন্ডাংশ উদ্ধার কেতকীবাড়ী সীমান্তে ভারতীয় ১৮পিচ ইয়াবা ট্যাবলেট মোটরসাইকেল সহ ১ জান আটক চৌদ্দঘুড়ি সীমান্তে চোরাচালানের সময় মালিকবিহীন অবস্থায় বাংলাদেশী সোনালী আঁশ পাট আটক দীঘলটারী সীমান্তে ভারতীয় ইস্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট আটক ধলডাঙ্গা সীমান্তে মালিকবিহীন অবস্থায় ৩ টি গরু উদ্ধার পূর্ব -সারডুবি সীমান্তে ভারতীয় ইস্কাপ সিরাপ আটক কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অভিযানে গবাদিপশু এবং চোরাচালানী মালামাল আটক

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

জামালপুর জেলাধীন সরিষাবাড়ি উপজেলা বিএনপি’র সভাপতি প্রবীণ রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ বার্ধক্যজনিত কারণে আজ শুক্রবার সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী!

আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে গভীরভাবে আস্থাশীল মরহুম আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদ ১৯৮১ ইং সাল থেকে অদ্যাবধি সরিষাবাড়ি থানা বিএনপি’র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সরিষাবাড়ি উপজেলা বিএনপিকে সাংগঠনিকভাবে

শক্তিশালী ও গতিশীল করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ‘গণতন্ত্রের মাতা’ মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। আমি তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুম আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদকে বেহেস্ত নসীব এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন!

বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান!!!

বার্তা প্রেরক
(মুহম্মদ মুনির হোসেন)
সহ-দফতর সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট