
নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
কেতকীবাড়ী সীমান্ত বিজিবি টহলদল কর্তৃক ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও আসামী সহ আটক করা হয়। বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর ভোর রাত ৫ টার সময় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর কেতকীবাড়ী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭৮৮/৫ এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শান্তিনগর নামক স্থান হতে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ১৮ পিস, মোটরসাইকেল ০১টি, ০১ জন আসামী সহ আটক করে। সিজার মূল্য = ৪৫,৪০০/- টাকা। আটককৃত আসামী ও মালামাল সহ ডোমার থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।