1. 6Pr8ATtqVi7RBp@gmail.com : 6Pr8ATtqVi7RBp :
  2. : lf_flvdbCnglkgU :
  3. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  4. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Betandyou Giriş Adresi Güncellendi নরসিংদীর শিবপুরে ক্রিয়া সামগ্রী ও ফলজ গাছের চারা বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন মোরেলগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মনিরুজ্জামানের বিদায় সংবর্ধনা মোরেলগঞ্জে ENABLE প্রকল্পের অবহিতকরণ সভা নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ মোরেলগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন গ্যাসের চাপ সল্পতায় উৎপাদনে যেতে পারছে না যমুনা সার কারখানা জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত – জেলা তথ্য বাতায়নের শতভাগ হালনাগাদের নির্দেশনা জেলা প্রশাসকের কাটলা সীমান্তে (২৯ বিজিবি)এর অভিযানে ভারতীয় টেপেন্ডাডল ট্যাবলেট আটক দাইনুর সীমান্তে যৌন উত্তেজক সিরাপ আটক লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অভিযানে ভারতীয় কসমেটিকস ও জিরা আটক

মোরেলগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে
মোঃ রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোরেলগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। 
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, মোরেলগঞ্জের ব্যবস্থাপনায় এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ ভবন কমপ্লেক্সে এর সভাকক্ষে প্রশিক্ষণ কোর্সের ভার্চুয়ালি উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, বাগেরহাট মেজবাহ উদ্দিন, এসময় উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি শরীফুল ইসলাম এবং মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শহীদুল্লাহ,উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম,উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস,উজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিফাইনুর মোহাম্মদ আরেফীন,উপজেলা আইসিটি কর্মকর্তা ত্রিদিব সরকার, উপজেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ কায়কোবাদ আকুন্ঞ্জী প্রমূখ। 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহীঅফিসার মো. হাবিবুল্লাহ।
প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব ও কর্তব্য, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা, অপরাধ প্রতিরোধ এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।
এই প্রশিক্ষণ কার্যক্রমটি ২১ সেপ্টেম্বর থেকে ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। প্রশিক্ষণে গ্রাম পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে জনসেবা ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। প্রশিক্ষনে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৪০ জন গ্রাম পুলিশ আজকের প্রথম দিনের প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করে। প্রশিক্ষণের মাধ্যমে তাদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট