1. 6Pr8ATtqVi7RBp@gmail.com : 6Pr8ATtqVi7RBp :
  2. : lf_flvdbCnglkgU :
  3. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  4. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
Betandyou Giriş Adresi Güncellendi নরসিংদীর শিবপুরে ক্রিয়া সামগ্রী ও ফলজ গাছের চারা বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন মোরেলগঞ্জে মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব সহকারী মনিরুজ্জামানের বিদায় সংবর্ধনা মোরেলগঞ্জে ENABLE প্রকল্পের অবহিতকরণ সভা নাগরিক সমাজের সক্ষমতা বৃদ্ধি ও উন্নয়ন কর্মকাণ্ডে জনসম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ মোরেলগঞ্জে গ্রাম পুলিশ সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স উদ্বোধন গ্যাসের চাপ সল্পতায় উৎপাদনে যেতে পারছে না যমুনা সার কারখানা জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত – জেলা তথ্য বাতায়নের শতভাগ হালনাগাদের নির্দেশনা জেলা প্রশাসকের কাটলা সীমান্তে (২৯ বিজিবি)এর অভিযানে ভারতীয় টেপেন্ডাডল ট্যাবলেট আটক দাইনুর সীমান্তে যৌন উত্তেজক সিরাপ আটক লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অভিযানে ভারতীয় কসমেটিকস ও জিরা আটক

গ্যাসের চাপ সল্পতায় উৎপাদনে যেতে পারছে না যমুনা সার কারখানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

 সরকার নির্ধারিত দামের চেয়েও প্রায় দ্বিগুণ দামে গ্যাসের মূল্য পরিশোধ করেও প্রয়োজনীয় চাপের গ্যাস পাচ্ছে না জামালপুরের যমুনা সার কারখানা। প্রায় আড়াই বছর বন্ধ থাকার পর চলতি মাসে গ্যাস সরবরাহ শুরু হলেও মাত্র এক সপ্তাহের মধ্যে কমে গেছে গ্যাসের চাপ। ফলে উৎপাদনে ফেরার প্রস্তুতি নিয়েও চালু করা যাচ্ছে না কারখানাটি।
দেশে গ্যাস-সংকটের কারণে প্রায় আড়াই বছর ধরে বন্ধ ছিল জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা।
দীর্ঘ অপেক্ষার পর চলতি মাসে কারখানাটিতে আবারও গ্যাস সরবরাহ শুরু করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
গ্যাস সরবরাহ পেয়ে উৎপাদনে ফেরার প্রস্তুতি শুরু করে কারখানা কর্তৃপক্ষ। কিন্তু এক সপ্তাহ না পেরোতেই প্রয়োজনীয় মাত্রার তুলনায় কমে যায় গ্যাসের চাপ।
ফলে গ্যাস সরবরাহ থাকলেও প্রয়োজনীয় চাপ না থাকায় উৎপাদনে যেতে পারছে না দেশের অন্যতম বৃহৎ এই সার কারখানা।
যমুনা সার কারখানার জিএম (অপারেশন) ফজলুল হক জানান, “কারখানার নিয়মিত উৎপাদন ধরে রাখতে প্রতিদিন ৪২ থেকে ৪৩ এমএমসিএফ গ্যাস প্রয়োজন হয়। কিন্তু গ্যাসের চাপস্বল্পতার কারণে আমরা উৎপাদনে যেতে পারছি না। গ্যাসের চাপস্বল্পতার সমস্যা কেটে গেলে যেকোনো সময় উৎপাদনে যেতে পারবো।”
কারখানা কর্তৃপক্ষের দাবি, উৎপাদন শুরু করার জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি রয়েছে। এখন প্রয়োজন শুধু নির্ধারিত চাপ অনুযায়ী গ্যাস সরবরাহ।
দীর্ঘ সময় বন্ধ থাকার পর কারখানাটি উৎপাদনে ফিরলে দেশের সার সরবরাহে কিছুটা স্বস্তি আসবে বলে আশা করা হয়েছিল। তবে গ্যাসের চাপস্বল্পতায় সেই অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট