
নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ৪৪,৫০০/- টাকা মূল্যমানের বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেন সোমবার ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ দাইনুর বিওপি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ২৯৭ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেন। ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামীদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।