1. 6Pr8ATtqVi7RBp@gmail.com : 6Pr8ATtqVi7RBp :
  2. : lf_flvdbCnglkgU :
  3. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  4. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যমুনা সারকারখানায় পুনরায় উৎপাদন শুরু Yeni oyun deneyimlerini keşfetmek Mariobet güncel giriş ile kolay আমি মিথ্যাবাদী – আল আমিন মিলু পোরশার গাঙ্গুরিয়া-ছাওড় ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ; ‘সবই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি অভিযুক্তের নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি) সরিষাবাড়িতে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার—কেন ঠেকানো যাচ্ছে না? ফুলপুরে ধর্ষণের শিকার দশম শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব, নবজাতকের পিতৃত্বের স্বীকৃতির দাবি নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ আমি বুদ্ধিজীবী হবো – আল আমিন মিলু কড়িয়া সীমান্তে ভারতীয় মদ আটক

রাজশাহীর গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আল আমিন গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

​
মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী প্রতিনিধি​​​ রাজশাহী :
রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ গ্রাম হেরোইন এবং ১৫০ গ্রাম হাইড্রোজসহ মোঃ আল-আমিন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।


​আজ ৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ, রবিবার রাত ১২:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি চৌকস অপারেশন দল এই অভিযান পরিচালনা করে।
​
র‍্যাব সূত্র জানায়, গোদাগাড়ী থানাধীন লালবাগ হেলিপ্যাড এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি সেখানে অভিযান চালায়। মাদক ব্যবসায়ী আল-আমিনের নির্মাণাধীন বসতবাড়ির সামনের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইন এবং ১৫০ গ্রাম হাইড্রোজ উদ্ধার করা হয়।
​
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ আল-আমিন (২২) রাজশাহী জেলার গোদাগাড়ী থানার রাম নগর হেলীপ্যাড এলাকার নুরুল ইসলাম ও সানোয়ারা বেগমের ছেলে।
​
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি আল-আমিন স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে অবৈধ উপায়ে হেরোইন সংগ্রহ করে ওই এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছিল। জব্দকৃত মাদকদ্রব্যগুলো সে বিক্রির উদ্দেশ্যেই নিজের হেফাজতে রেখেছিল।
​র‍্যাব জানায়, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করে আসছে।
​গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট