1. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মিথ্যা মামলার প্রতিবাদে ধনবাড়ির নল্যা বাজারে এলাকাবাসীর মানববন্ধন নরসিংদীর শিবপুরে উপজেলায় একাধিক অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া গোদাগাড়ীতে র‍্যাবের অভিযান পদ্মা নদীর চর থেকে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার সরিষাবাড়িতে কাবারিয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচি পালন মাদারগঞ্জ–সারিয়াকান্দী নৌরুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন মানুষের নৈতিক চরিত্র আজ বিপন্ন, ধর্মীয় শিক্ষার আড়ালে চলছে ধর্ষণ ও বলৎকারের প্রতিযোগীতা এর শেষ কোথায়. শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা চাকুরী জীবনের শেষ কর্মদিবসে স্বাক্ষর করলেন মোঃ আবুল হোসেন স্যার, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আদাতলা সীমান্তে মালিক বিহীন বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল আটক রাজনীতি কি?? সেবা না অবৈধ ব্যবসার মুলহাতিয়ার আমি একটা ডায়েরি লিখেছি -আল আমিন মিলু

নরসিংদীর শিবপুরে উপজেলায় একাধিক অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া অদ্য ২৯ জুন ২০২৬ ইং মঙ্গলবার দুপুরে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার এর নতুন ভবন অফিস কার্যালয় উদ্বোধন করেন, এছাড়া ও তিনি

শিবপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও শিবপুর মডেল থানা পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে শিবপুর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি, মতবিনিময় ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন,বর্তমান সরকার জনগণের সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ জন্য সরকারি

কর্মকর্তা,কর্মচারীদের অবশ্যই অফিস সময়সূচি মেনে দায়িত্ব পালন করতে হবে। কেউ অকারণে কর্মস্থলে অনুপস্থিত থাকতে পারবেন না। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুর রহিম,জেলা প্রশাসক কার্যালয় এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কোহিনুর মিয়া,

 

উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম,কে এম আবু রায়হান উপজেলা সমাজসেবা অফিসার, মোঃ আব্দুল বাছেদ সহকারী প্রকৌশলী, কবির উদ্দিন আহমেদ প্রশাসনিক কর্মকর্তা, রওনক জাহান রনি প্রশাসনিক কর্মকর্তা, অনুপম দাস প্রদান সরকারি কাম হিসাব রক্ষক,‌ মোহাম্মদ আকতার হোসেন সার্ভেয়ার ,এ বি এম আক্তারুজ্জামান , জয়দেব চন্দ্র সূত্রধর সুশান্ত চন্দ্র সাহা ও মনিরুজ্জামান অফিস সহকারি,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। জেলা প্রশাসক আরো বলেন, সরকারি চাকরিজীবীদের সময়মতো অফিসে উপস্থিত থেকে জনগণের সেবা নিশ্চিত করতে হবে। সেবা নিতে এসে কোনো নাগরিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সবাইকে আন্তরিক থাকতে হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করারও নির্দেশ দেন তিনি।
পরে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসার এর নতুন অফিস কার্যালয় উদ্বোধন করেন। একই সাথে তিনি কৃষকদের মাঝে কৃষি উপকরণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী,নারীদের মাঝে সেলাই মেশিন এবং শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। এছাড়াও শিবপুর উপজেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট