1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

দেওয়ানগঞ্জে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, থানায় মামলা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

 

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৮ নম্বর সদর ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম ফক্করের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়েছে, শনিবার (২৭ জুন) বিকেলে খরমা বাজার এতিমখানা মোড়ে বাংলাদেশ ক্রাইম ২৪-এর সাংবাদিক হৃদয় হোসেনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
স্থানীয় লোকজন আহত সাংবাদিককে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে এ ঘটনায় সাংবাদিক হৃদয় হোসেন দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ফারুক মিয়া
দেওয়ানগঞ্জ জামালপুর
০১৭১৩৫৩৭৮৮৪
২৭-৬-২০২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১২৩৪৫৬৭
৮৯১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট