1. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  2. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর পলাশ উপজেলায় নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার গোদাগাড়ী ও বাঘায় পুলিশের জোড়া অভিযানে মাদক, প্রাইভেটকারসহ ৩ কারবারি গ্রেফতার প্রাথমিক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন সাঁথিয়ার সেই স্কুলকে সংবর্ধনা অপরাধ দমনে শুধু গ্রেপ্তার নয়, কার্যকর বিচারও জরুরি কলমে:আল আমিন মিলু কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কাজিপুরে আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল ইসলামের দৃষ্টিতে পবিত্র আশুরা /মহরম এর গুরুত্ব ও তাৎপর্য সমাজের চোখে একজন সাংবাদিক—বিশ্বাস, প্রত্যাশা ও বাস্তবতার গল্প প্রতিবাদের আড়ালে প্রশ্রয়—মাদক নির্মূলের বাস্তব পথ কোথায়?” শকুনের ছায়ায় রাষ্ট্র ​আদম ব্যবসায়ীকে জিম্মি করে মুক্তিপণ দাবী চেকের পাতা ও স্ট্যাম্পে জোরপূর্বক সাক্ষর

নরসিংদীর পলাশ উপজেলায় নিখোঁজের তিন দিন পর ইব্রাহিম নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে নিখোঁজের ৩ দিন পর ইব্রাহিম খান (২৭) নামে এক মাইক্রোবাস চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অদ্য ২৫ জুন বৃহস্পতিবার দুপুরে পাঁচদোনা টু ঘোড়াশাল সড়কের ভাগদী এলিট স্টিল মিল এলাকায় একটি কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করে ফাঁড়ি পুলিশ।

নিহত ইব্রাহিম খান নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়ন এর নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত তিনদিন আগে রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় ইব্রাহিম।

পরে তার কোন খোঁজখবর না পেয়ে পরিবারের স্বজনরা পলাশ থানায় একটি সাধারণ ডাইরি করেন। অদ্য বৃহস্পতিবার দুপুরে স্বজনরা ঘোড়াশালের ভাগদী সড়ক দিয়ে যাওয়ার পথে পচাদুর্গন্দ পেয়ে সন্দেহবশত আশেপাশে খোঁজাখুজি শুরু করেন। পরে একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের মরদেহ দেখতে পান তারা ।

এ খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতাল মর্গে পাঠান।এছাড়াও নরসিংদীর সদরের খালি গায়ে থাকা একজন লোক একটি কুকুরের গলায় রশি লাগিয়ে রশির অপর প্রান্তে ইট বেঁধে কুকুরটিকে নাগরিয়াকান্দি ব্রীজের উপর থেকে নিচে নদীতে ফেলে দিয়েছে।এ ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই নরসিংদী জেলা পুলিশ এর দৃষ্টি গোচর হয় এবং নরসিংদী সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ভিডিওতে খালি গায়ে থাকা ব্যক্তি মোহাম্মদ আলী (২৫) পিতাঃ আব্দুর রব সাং-কামারগাঁও থানা ও জেলাঃ নরসিংদীকে তাকে গ্রেফতার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।বেলাব থানা পুলিশ এর চৌকস দল নরসিংদী মডেল থানা পুলিশ এর সহায়তায় বেলাবো থানার লাখপুর দক্ষিনপাড়া গ্রামের মৃত জিল্লুর রহমান খাঁনের ছেলে মোঃ ওয়াহিদুজ্জামান খাঁনকে গ্রেফতার করতে সক্ষম হন। তিনি ৩০,০০,০০০ (ত্রিশ লক্ষ) টাকা অর্থদন্ড এবং ২ বছর ৭ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট