1. : lf_flvdbCnglkgU :
  2. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  3. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বানিজ্য অদক্ষ শিক্ষক নিয়োগ পড়াশোনা নিম্নমানের নানা আলোচনা সমালোচনার ঝড়, মুখ ফিরিয়ে নিচ্ছে অভিভাবক গন নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত সাপাহার সীমান্তে বিজিবির উদ্যোগে সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার অধপতনের কারন কি?? ফুলপুরে জুলাই-আগস্টের শহীদ ও আহত যোদ্ধাদের স্মরণে বওলায় আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠিত জামালপুরে রেলওয়ে মেইটদের দ্রুত পদায়নের দাবিতে মানববন্ধন বর্তমানে সমাজে নারী পুরুষের পরকীয়া অপরাধ ভয়ংকর আকার ধারণ করেছে ইসলামের দৃষ্টিতে পবিত্র শুক্রবারের কেন এতো গুরুত্ব দেওয়া হয়েছে বিস্তারিত বর্ননা বাংলাদেশের অর্থনীতি সমুদ্রের তলানিতে চলে গেছে। চার মাসে সরকারের ঋণের বোঝা ৬৯ হাজার কোটি টাকা। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে?? বিসিডিএস সরিষাবাড়ী উপজেলা শাখা আহবায়ক কমিটি ঘোষণা

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত কাজিপুরে আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

 

টি এম কামাল কাজিপুর ( সিরাজগঞ্জ) থেকে :

সিরাজগঞ্জের কাজিপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঝটিকা মিছিল বের করেছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৩ জুন) সকালবেলা দুর্গম চরাঞ্চল এলাকায় এই মিছিলটি হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খুব সকালবেলা ২০ থেকে ২৫ জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ওই এলাকায় আসেন।

তারা অনেকেই মুখে মাস্ক পরিহিত ছিলেন। মিছিলের ব্যানারে শেখ মুজিবুর রহমান, সভাপতি শেখ হাসিনা, শহীদ এম মনসুর আলী, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং সাবেক এমপি তানভীর শাকিল জয়ের ছবি ছিল। ব্যানারের নিচে আয়োজক হিসেবে কাজিপুর উপজেলা আওয়ামী লীগের নাম লেখা ছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, কাজিপুর উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান স্বাধীন ও কাজিপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী আসলামের নেতৃত্বে দুর্গম চরাঞ্চলে তড়িঘড়ি করে ব্যানার বের করেন এবং ছবি ও ভিডিও ধারণ করেন। এরপর ১৫ থেকে ২০ মিনিট ব্যানার হাতে মিছিল করে তারা দ্রুত এলাকা ত্যাগ করে চলে যান। মিছিলটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

কাজিপুর থানার তদন্ত (ওসি) জানান, তারা কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঝটিকা মিছিলের বিষয়টি অবগত নন।

অপরদিকে কাজিপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়সহ বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনী টহল জোরদার করেছেন। #

টি এম কামাল, কাজিপুর, সিরাজগঞ্জ।

০১৩০৩-৬৬২৮৯৪, ২৩-০৬-২০২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট