আদাতলা সীমান্ত এলাকায় ০৯ জন ব্যক্তিকে পুশ-ইনের চেষ্টা বাধা বিজিবির

বুধবার, ২৪ জুন ২০২৬
শেয়ার করুন:

 

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

বুধবার ২৪ জুন আনুমানিক ভোর ৪টার সময় নওগাঁ ব্যাটালিয়নের অধীনস্থ আদাতলা  বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৪৪/এমপি  দিয়ে ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর  বিএসএফ ক্যাম্পের সদস্যরা ০৯ জন ব্যক্তিকে (০৩ জন পুরুষ, ০৩ জন নারী এবং ০৩ জন শিশু) বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করে।সংবাদ প্রাপ্তির পর আদাতলা বিওপির টহল দল  ঘটনাস্থলে পৌঁছে উক্ত ব্যক্তিদের ভারতীয় সীমান্তের শূন্য লাইনের অভ্যন্তরে অবস্থানরত অবস্থায় শনাক্ত করে। বর্তমানে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা প্রদানপূর্বক  রয়েছে।