সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি :
জামালপুর জেলার সরিষাবাড়ী পৌরসভার ৫৪ নং কামরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান এর দীর্ঘ প্রায় ৪০ বৎসর শিক্ষকতা জীবনের অবসান ঘটিয়ে অবসরোত্তর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার ২৯-১১-২৬ ইং তারিখ সকালে বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথমেই কোরআন তেলাওয়াত ও
গীতা পাঠের মাধ্যমে অবসরোত্তর ছুটিতে যাওয়া শিক্ষকে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে মানপত্র ও পুস্পস্তবক অর্পণ ও কেষ্ট প্রদান করা হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহিদা আবেদিন এর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানোয়ার হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক রিপন,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক বাহাদুর আলী , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, জেলা প্রাঃ শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আওয়াল পিন্টু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি আন্নু মিয়া, উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, অত্র বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ,ও অভিভাবকবৃন্ধ। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ ও কমলমতি ছাত্র ছাত্রীগণ। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ। পরিশেষে
বিদায়ী শিক্ষক তার কান্না জড়িত কন্ঠে দীর্ঘ ৪০ বৎসরের শিক্ষক জীবনের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, "সবার জন্য মানসম্মত শিক্ষা" এবং শিক্ষার কোন বিকল্প নাই । তিনি সবার কাছে দোয়া প্রার্থনা করেন। পরিশেষে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীগণ, ছাত্র ছাত্রীগণ বিদায়ী শিক্ষক কে বিভিন্ন উপহার তুলে দেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
০১৭১৫-৮৬৮৬৬৮