সরিষাবাড়ী থেকে আমাদের প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ জানান,
"রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ ,
""""সবার আগে বাংলাদেশ" ।
এই প্রতিপাদ্যে জামালপুর জেলার
সরিষাবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৬-১১-২৬ ইং তারিখ সকালে প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে এক
বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৪১-জামালপুর -৪ সরিষাবাড়ী আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোলাইমান সরকার এর তত্বাবধানে রেলি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের

কর্মকর্তাগণ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তাগণ তাদের বক্তব্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ/২০২৬ এর সফলতা অর্জন ও দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন লক্ষ্যে প্রতিটি গ্রামে ও প্রতিটি পরিবারে হাঁস মুরগি ছাগল কবুতর ও গরু পালনের প্রতি গুরুত্ব আরোপ করেন। এ ক্ষেত্রে রোগবালাই দমনে সুচিকিৎসা পরামর্শ সহ প্রাণিসম্পদ বিভাগের আরও দায়িত্বশীল ও অগ্রনী ভূমিকা পালনের জন্য আহ্বান জানান।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
০১৭১৫-৮৬৮৬৬৮