প্রতিনিধি, সরিষাবাড়ী, জামালপুর।
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার
২ নং পোগলদিঘা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাখিমারা গ্রামের মৃত জাহের আলীর ছেলে আব্দুল হামিদ আব্দুল কে গতকাল ২৩-১১-২৬ ইং তারিখ গ্রেফতার করেছে পুলিশ। সে নিষিদ্ধ ঘোষিত উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বলে জানা যায়। এ ব্যাপারে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনিরুল ইসলাম জানান তার বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চলমান আন্দোলন কে বেগবান করার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
০১৭১৫-৮৬৮৬৬৮