নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধঃ
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমান ভারতীয় নেশা জাতীয় ব্রনকফ-সি (Bronkof-C) সিরাপ আটক সোমবার ০২ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক সকাল ৬টার সময় নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নব আদাতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমির হোসেন এর নেতৃত্বে করমুডাংগা ইট ভাটা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১৩৩ বোতল ভারতীয় নেশা জাতীয় ব্রনকফ-সি (Bronkof-C) সিরাপ আটক করে। আটককৃত মাদকদ্রব্য নওগাঁ জেলার সাপাহার থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।