নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম ও হাতিবান্ধা সীমান্তে ৬১ বিজিবি’র বিশেষ অভিযানে ভারতীয় মোবাইল ডিসপ্লে এবং মাদকদ্রব্য আটক চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে *তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)* সীমান্তে নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ *পঁয়ষট্টিবাড়ী বিওপি* এবং *সিংগীমারী বিওপি* ’র বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় উন্নত মানের মোবাইল ডিসপ্লে এবং ভারতীয় মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে।শুক্রবার ৩০ অক্টোবর ২০২৬ তারিখ ২৪.০ ঘটিকায় তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)এর অধীনস্থ পঁয়ষট্টিবাড়ী বিওপি’র বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পঁয়ষট্টিবাড়ী নামক স্থানে ৪৬৭ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করে। এছাড়াও, অদ্যই ০৫২০ ঘটিকায় সিংগীমারী বিওপি'র বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কানিপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫ কেজি ভারতীয় গাঁজা এবং ৫০ বোতল ভারতীয় মদ আটক করেন। লেঃ কর্ণেল মুহাঃ শাহীনূল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স, অধিনায়ক, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) বলেন, সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সকল প্রকার সীমান্ত অপরাধের বিরুদ্ধে *তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)* জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে *তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-* এর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।