জামালপুর প্রতিনিধি _
জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিচয় মিলেছে। সড়কের একদিকে মোটরসাইকেল, আরেকদিকে পড়ে থাকা এক যুবকের ম°রদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে জামালপুর শহরের ছনকান্দায় ব্রহ্মপুত্র সেতুর বাইপাস থেকে সবুজ(৩৩) নামে ওই যুবকের ম°রদেহ উদ্ধার করা হয়।
জামালপুর সদর থানার এসআই রিপন চন্দ্র জানান,
সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে ম°রদেহ উদ্ধার করে।
পরবর্তীতে জানা যায়, নিহত সবুজ জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের চেংটিমারি এলাকার সুরুজ্জামানের ছেলে। সে ময়মনসিংহ থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অজ্ঞাত ট্রাকের মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই প্রাণ হারান।
স্থানীয়দের ধারণা, বেশি গতিতে চলাচলরত কোন ট্রাকের মুখোমুখি সং°ঘ°র্ষে ছিটকে গিয়ে মা°রা গেছে সবুজ।
খবর পেয়ে জামালপুর সদর থানায় আসেন বাবা সুরুজ্জামান।
তিনি বলেন, কয়েকদিন ধরে কাজের প্রয়োজনে ময়মনসিংহে ছিলেন সবুজ। আজ সকালে জামালপুরের উদ্দেশ্যে রওয়ানা দিয়ে জামালপুর শহরে এসে কোন গাড়ির ধা°ক্কায় মা°রা গেল!
সবুজ তার চার সন্তানের মধ্যে সবার বড়। সে বিবাহিত এবং তার ছোট তিনটি সন্তান রয়েছে বলে জানান।
জামালপুর সদর থানার ওসি তদন্ত নাজমুল জান্নাত শাহ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।