রকিবুল ইসলাম লিংকন
জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সরিষাবাড়ি থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা ও সেবনের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ পৃথক দুটি অভিযান চালায়। অভিযানে ১৬ পিস ইয়াবাসহ আতিকুর রহমান হীরা। এবং ৮ পিস ইয়াবাসহ সাজ্জাদ হোসেন নামের দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও রেকর্ডপত্র অনুযায়ী, গ্রেপ্তারকৃত হীরা মিয়া মাদক কারবারির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এবং সাজ্জাদকে মাদকসেবী হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গ্রেপ্তারের পর সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এদিকে, উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর এমন সাঁড়াশি অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। মাদকের মরননেশা থেকে যুবসমাজকে রক্ষা করতে এবং এর বিস্তার পুরোপুরি রোধে নিয়মিত ও কঠোর অভিযান অব্যাহত রাখার জোরালো দাবি জানিয়েছেন তারা।
গ্রেপ্তারকৃতদের বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ ইকবাল হাসান জানান দায়েরকৃত বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন।