বিশেষ প্রতিনিধি:রকিবুল ইসলাম লিংকন
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ২ নং পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জুর জ্যেষ্ঠ কন্যা রিফা তামান্নার শুভ বিবাহ অনুষ্ঠান অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
অদ্য ২১/১০/২০২৬ইং ( বুধবার) জমকালো বরকতময় বিবাহানুষ্ঠানে বর-কনেকে শুভকামনা ও দোয়া জানাতে উপস্থিত হয়েছিলেন জেলা ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।
উক্ত বিবাহানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ও জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের মাননীয় সাংসদ ফরিদুল কবির তালুকদার শামীম। তিনি নবদম্পতির উজ্জ্বল ও সুখী সমৃদ্ধ জীবন কামনা করে বিশেষ দোয়া জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব চান মিয়া চানু এবং ২ নং পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মামুন অর রশিদ ফকির। এছাড়া উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ জানান।
কন্যার বাবা রাশেদুল ইসলাম রঞ্জু আমন্ত্রিত সকল অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং নবদম্পতির সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।