সরিষাবাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা
আব্দুল আজিজ , প্রতিষ্ঠাতা সভাপতি সরিষাবাড়ি উপজেলা প্রেসক্লাব :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৪১-জামালপুর -৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম সম্প্রতি আইন শৃঙ্খলা কমিটির এক সভায় সরিষাবাড়ীতে মাদক, জুয়া, সন্ত্রাস,বাল্যবিবাহ, ইভটিজিং বালু উত্তোলন বন্ধে এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান । সেই ধারাবাহিকতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে মাদক মুক্ত সমাজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করি, এই শ্লোগান কে সামনে রেখে " ব্যাপক ভাবে সামাজিক আন্দোলন ও প্রতিরোধ গড়ে উঠেছে।

*আজ শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের পর কামরাবাদ ইউনিয়নের হেলেঞ্চাবাড়ী গ্রামে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হেলেঞ্চাবাড়ী গ্রাম উন্নয়ন সংগঠনের সভাপতি মোঃ আক্তারুজ্জামান তারা মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মোঃ বাবুল মিয়া, মোঃ ওসমান গণি, আসাদুজ্জামান, মোঃ রুবেল মিয়া, হুমায়ূন কবির ও আনোয়ার মাষ্টার সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং এসব অপরাধ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
মানববন্ধনে আয়োজকরা মাদক সেবন ও ব্যবসা, অনলাইন জুয়া, ছিনতাই এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব ও অনলাইন জুয়ার ঝুঁকি থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মনে করেন তারা।

এ ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে এলাকায় অপরাধবিরোধী সচেতনতা বৃদ্ধি পাবে এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
মানববন্ধনে আরও বলা হয়, একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে মাদক, জুয়া, ছিনতাই ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি এসব অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

হেলেঞ্চাবাড়ী গ্রাম উন্নয়ন সংগঠনের এ উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত, জুয়ামুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে স্থানীয় জনগণকে সচেতন করার আহ্বান জানানো হয়। বিঃদ্রঃ ছবিতে মানববন্ধনে
বক্তাগণের বক্তব্য ও খন্ড খন্ড চিত্র দেখা যাচ্ছে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
০১৭১৫-৮৬৮৬৬৮