বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ ।
প্রতিষ্ঠাতা সভাপতি,
সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাব।
**ঘর থেকে শুরু করি,
দূর্যোগ সহনশীল দেশ গড়ি**
এই প্রতিপাদ্যকে সামনে রেখে,
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস /২০২৬ পালিত হয়েছে।

আজ মঙ্গলবার ১৩-১০-২৬ ইং তারিখ সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে দিবসটি পালন উপলক্ষে রেলি ও মহড়া অনুষ্ঠিত হয় ।
উক্ত মহড়া রেলিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিল এর তত্বাবধানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা। আরও উপস্থিত ছিলেন সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন।এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ জনগণ এবং স্কুল কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীগণ।

এসময় সরিষাবাড়ী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মোঃ শহীদুল ইসলাম এর নেতৃত্বে একদল চৌকস ফায়ার সদস্যদের মাধ্যমে অগ্নি নির্বাপন ও দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতি মূলক মহড়া কার্যক্রম প্রত্যক্ষ ভাবে প্রদর্শিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে ,

প্রদর্শিত কৌশল কাজে লাগিয়ে অগ্নিকাণ্ড , বন্যা, ঘূর্ণিঝড়ে সাহসের সাথে নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে দূর্যোগ মোকাবেলা করার আহ্বান জানান।
এধরনের মহড়া পরিচালনার ফলে সাধারণ মানুষের মাঝে দূর্যোগ মোকাবেলায় অনেক কৌশলগত অভিজ্ঞতার সহায়ক হবে বলে অভিজ্ঞ ও সচেতন মহল মনে করেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
০১৭১৫-৮৬৮৬৬৮