নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলায় সনাতন ধর্মালম্বী মানুষ যাতে করে আনন্দঘন, নিরাপদ ও সম্প্রীতির পরিবেশে শ্বারদীয় দুর্গোৎসব পালন করতে পারেন এ লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বাত্মক কাজ করছেন বলে জানিয়েছেন ১৬ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম পিএসসি।
শুক্রবার রাতে ১৬ বিজিবি’র আওতায় বিভিন্ন পূজামন্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে নিতপুর শ্রীশ্রী পূজামন্ডপে সাংবাদিক এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ ও সুধীবৃন্দের উদ্দেশে এক বক্তব্যে তিনি এ কথা জানান।
তিনি বলেন, বিজিবির মহাপরিচালকের নির্দেশক্রমে সীমান্ত হতে ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত ২৪টি সহ ব্যাটালিয়নের ৩ কিলোমিটারের মধ্যে ৬৭টি গুরুত্বপূর্ণ পূজামন্ডপ বিজিবির বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে। পূজার শেষ না হওয়া পর্যন্ত বিজিবি সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। পাশাপাশি স্থানী প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় রক্ষা করে কাজ চলছে।
তিনি এ এলাকার শান্তি ও সম্প্রীতি রক্ষার স্বার্থে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিক ও মিডিয়া কর্মীদের প্রতি অনুরোধ জানান।