নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
চোরাচালান প্রতিরোধ, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং সীমান্ত এলাকায় সংঘটিত সকল প্রকার অবৈধ কর্মকাণ্ড প্রতিহত করার লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধীনস্থ বড়খাতা বিওপির নিয়মিত টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়।রবিবার ১১ অক্টোবর ২০২৬ইং তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীনস্থ বড়খাতা বিওপির টহলদল আনুমানিক সন্ধ্যা ৬.৩০ নিমিটের সময় সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোলাপাড়া নামক স্থানে টহল পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১০পিচ ভারতীয় ইয়াবা আটক করে। আটককৃত ভারতীয় মাদকদ্রব্য সর্বমোট সিজার মূল্য-৩,০০০/- (তিন হাজার) টাকা।তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) সীমান্তে চোরাচালান, মাদকদ্রব্যের অনুপ্রবেশ, অবৈধ বাণিজ্যসহ সকল প্রকার সীমান্ত অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং রাষ্ট্রীয় স্বার্থ সংরক্ষণে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সীমান্ত অপরাধ কার্যকরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অভিযান ও তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।