1. 6Pr8ATtqVi7RBp@gmail.com : 6Pr8ATtqVi7RBp :
  2. : lf_flvdbCnglkgU :
  3. live@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ : দৈনিক জামালপুর সংবাদ ২৪
  4. info@www.dailyjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ ২৪ :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Yeni oyun deneyimlerini keşfetmek Mariobet güncel giriş ile kolay আমি মিথ্যাবাদী – আল আমিন মিলু পোরশার গাঙ্গুরিয়া-ছাওড় ইউনিয়ন ভূমি অফিসে অনিয়মের অভিযোগ; ‘সবই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি অভিযুক্তের নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি) সরিষাবাড়িতে মাদক ও অনলাইন জুয়ার বিস্তার—কেন ঠেকানো যাচ্ছে না? ফুলপুরে ধর্ষণের শিকার দশম শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব, নবজাতকের পিতৃত্বের স্বীকৃতির দাবি নরসিংদীতে নিখোঁজের ৩ দিন পর হাত,পা ও লিঙ্গ বিচ্ছিন্ন অবস্থায় ৭৫ বছরের বৃদ্ধার মৃত দেহ উদ্ধার করলেন পুলিশ আমি বুদ্ধিজীবী হবো – আল আমিন মিলু কড়িয়া সীমান্তে ভারতীয় মদ আটক কাটলা বিশেষ ক্যাম্প কর্তৃক যৌন উত্তেজক সিরাপ আটক

নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি)

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীর শিবপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সামিউর রহমান,অদ্য ০৫/১০/২০২৬ ইং সোমবার শিবপুর উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন শিবপুর মডেল থানার পুলিশ। পরিদর্শনের সময় তিনি ৩টি ফার্মেসিতে ঔষধ ও কসমেটিকস্ আইন,২০২৩-এর ধারা ৪০(গ) ও ৪০(ঘ) লঙ্ঘনের বিষয়টি পরিলক্ষিত করে, ৪০(গ) ধারা অনুযায়ী ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয় এবং ধারা ৪০(ঘ) অনুযায়ী রেজিস্টার্ড চিকিৎসক এর

ব্যবস্থাপত্র ব্যতীত OTC বহির্ভূত ঔষধ বিক্রয়ের দায়ে মাষ্টার মেডিকেল হল,সেন ফার্মেসি ও রতন মেডিকেল সেন্টারকে নগদ মোট ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করেন এবং অভিযানকালে জব্দকৃত ঔষধ বিনষ্ট করেছেন । প্রতিষ্ঠানের ঔষধপত্র ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করা হয়। বিধিবহির্ভূত ভাবে ঔষধ বিক্রয়/বিতরণ না করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা প্রদান করেন। অভিযানে সহায়তা করেন

সিরাজুম মনিরা, ঔষধ তত্ত্বাবধায়ক,নরসিংদী ও শিবপুর থানার পুলিশ। জনস্বার্থে ঔষধের নিরাপদ ও সঠিক ব্যবহার নিশ্চিতকরণ এবং ঔষধ ও কসমেটিকস্ আইন,২০২৩-এর বিধান প্রতিপালনে শিবপুর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও তিনি গত ২৯/০৯/২০২৬ ইং মঙ্গলবার বেলা ১১ঘটিকায় সময় শিবপুর পৌরসভার জামতলা এলাকায় সরকারি রাস্তার উপর অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযান এর মাধ্যমে রাস্তার উপর অবস্থিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জনসাধারণের নির্বিঘ্নে চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করেন। জনস্বার্থে সরকারি রাস্তা ও জনসাধারণের চলাচলের পথ অবৈধ দখলমুক্ত রাখতে শিবপুর উপজেলা প্রশাসন ও পৌরসভায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট